দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকায় প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত থাকায় ছুটির দিনেও কাটেনি গ্যাস সংকট। এতে অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকায় এবং খোলা থাকা স্টেশনগুলোতে পর্যাপ্ত গ্যাস না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকরা। একই সঙ্গে বাসাবাড়িতেও চুলায় গ্যাস না থাকায় দুর্ভোগে পড়েছেন আবাসিক গ্রাহকরা।
শুক্রবার (২৪ জুলাই) সকাল থেকে রাজধানীর যেসব সিএনজি ফিলিং স্টেশন খোলা ছিল, সেগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। গ্যাস সংগ্রহের আশায় অনেক চালক মধ্যরাত থেকেই লাইনে অপেক্ষা করেন।
চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ কম থাকায় গ্রাহকদের সেবা দিতে না পেরে বিপাকে পড়েছেন ফিলিং স্টেশন সংশ্লিষ্টরাও। সরবরাহ সংকটের কারণে রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে।
এদিকে আবাসিক এলাকাতেও গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করেছে। মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় চুলায় গ্যাস না থাকায় রান্নাবান্নায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।
তবে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ জানিয়েছে, জাতীয় গ্রিডের কারিগরি ত্রুটি দ্রুত মেরামতের কাজ চলছে। সমস্যা সমাধান হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে এবং চলমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশ্বাস দিয়েছে বিভাগটি।
জে আই